বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ভাগ্য রজনী – শেখ শাহ জামাল আহমদ

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ২.০৬ এএম
  • ৩ বার পঠিত

 

ভাগ্য মোদের বদলে যাবে
আজকের মহান রাতে,
ভালো মন্দ নির্ধারণ হবে
রেখো মোদের সাথে।

মন্দ যদি থাকে ভাগ্যে
ভালো লিখে নাও,
দো-জাহানে জীবন মোদের
শান্তির করে দাও।

চাই না বড়ো দালান বাড়ি
চাই না সুন্দর নারী,
তোমার দয়ায় চাই সকলের
সুন্দর বসতবাড়ি।

জাতির এমন হেলাফেলা
সইবো কেমন করে?
মুক্তির একটা দাওগো ভেলা
বাঁচবে যাহা ধরে।

বিপদ আপদ রোগ হইতে
মোদের দূরে রাখিও,
পরকালের শাস্তির জীবন
সবার তাক্বদীরে লিখিও।

আজকে রাতেই বাজেট করবে
জানি সর্বজনে,
লিখে নিও খুশি মনে
ভালবাসার সনে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com