এসেছে ফিরে মুমিনের দ্বারে
শবে বরাত ভাগ্য রজনী ,
যা চাওয়ার চেয়ে লও, দ্বারে
উপস্থিত মুক্তি রজনী।
মহান প্রভু করবেন আজি
এক বছরের বাজেট,
নিশি জাগো অশ্রু ঝরাও
সকলে হও এক জোট।
আজি হবে তালিকা প্রস্তুত
হায়াত-মউতের,
ফুরালে হায়াত যাবে সবে-
নেই বিশ্বাস নিঃশ্বাসের।
মুক্ত হস্তে দান করো ভাই
দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ,
বিধাতা ভরে দিবেন মোদের
বাচবিচার ছাড়াই।
রহমান বড়ই মেহেরবান
দয়া করেন সকল জীবে,
আঁখির জলে ভাগ্য বদলায়
থেকো না ঘুমিয়ে এ ভবে।
ভাগ্য ও মুক্তি রজনী এ দুটি
একই রজনী উভয়টি,
হেলায়-ফেলায় পার করো না
পবিত্র এ রাত্রটি।