বছর ঘুরে হিজরী সনে
সা’বান মাস আসে,
মুমিন সবে পাইবে দয়া
তাই খুশিতে হাসে।
সা’বানেরই চৌদ্দ তারিখ
দিবাগত ঐ রাতে,
করুণা বিলি করেন খোদা
স্বয়ং নিজের হাতে।
রাতভর তিনি ডেকে ডেকে
দিবেন দয়া, মাফি,
সবাই মিলে ক্ষমার তরে
অশ্রু ঝরাই আঁখি।
রাতে নফল নামাজ পড়ে
দিনের রোজা রেখে,
কোরান পড়ে খোদার তরে
নাজাত চাই ডেকে।