কেউ বলে
শবেবরাত নাই
কেউ বলে আছে ,
কোনটি মানি
আমি যাবো
কার কাছে ?
যার কথা
যখন শুনি
মনে হয় -তা সত্য ,
দ্বন্ধে-সন্দেহে
দুলছি আমি
মনের ঘরে নিত্য।
আমার এই যে
দ্বন্ধ-সন্দেহটাই
কেমনে হবে দূর ?
এর জবাব পেতে
দিতে হবে সাঁতার
অতল-সমুদ্দুর !
এ নিয়ে কোরআনে
আছে বলে ওই
অস্পষ্ট এক বয়ান ,
দ্বন্ধ-সন্দেহের
দোলনায় দুলছি তাই
এর নেই সমাধান।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।