একটি বছর ঘুরে আবার
এলো শবে বরাত,
নিসফে শাবান এলো—
মুক্তির রাত।
ভুলে ভরা এই জীবনখানি
তোমার দয়া চাই,
ক্ষমা করো হে দয়াময়,
এই মিনতি তাই।
যা করেছি ভুল জেনেও
ফিরে এসেছি দ্বারে,
ভরসা শুধু তোমার দয়া
এই অন্ধকারে।
ভাঙা হৃদয় জুড়ে দাও
হে প্রভু দয়াময়,
এই বরাতের রাতে প্রভু
ক্ষমা করো আমায়।