দুয়ারে ভোট অতি ধারে
ওরে দেশের ভাই,
দেখে শুনে ভোট টা দিও
ভোট কেন্দ্রে যাই।
প্রার্থী যারা দৌড়ে সারা
যাচ্ছে ঘরে আজ,
ভোট টা আমায় দিও মা বোন
ভুলে লজ্জা লাজ।
ভোটের তাজা খবর বলে
করবো দেশের কাজ,
মিলেমিশে থাকবো আমি
জনগণের মাঝ।
উন্নয়নে ভরে দিবো
শহর নগর গ্রাম,
সমান চোখে দেখবো এবার
দিবো সমান দাম।
ভোটের পরে যায়না দেখা
অনেক এমপি ভাই,
দেখে শুনে ভোট টা দিবো
যোগ্য প্রার্থী চাই।