নির্বাচন ,নির্বাচন
দেশে এলো
সংসদ নির্বাচন ,
এই নির্বাচনে
এমপি পদে
হয়েছে প্রার্থী বহুজন।
ভোটের আগে
প্রার্থী সকল
যাবে প্রতি ঘরে ঘরে ,
ভোটারদের কাছে
ভোট পেতে খুব
বলবে কথা মধুর স্বরে।
এই নির্বাচনে
ভোট দিও ভাই
এমন এমপি প্রার্থীকে ,
যে যোগ্য-সৎ
জনদরদী খুব
জনগণের পাশে থাকে।
নির্বাচিত হলে সেই
করবে শুভকাজ
দেশ-জনতার কল্যাণে ,
দেশের সবাই
ভোট দিও ভাই
এবার সংসদ নির্বাচনে।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি , ইংল্যান্ড।