সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

এমন কিছু চাই – মনোয়ারা পারভীন

  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৩৫ এএম
  • ২২ বার পঠিত

 

ত্রয়োদশের নির্বাচনে
এমন কিছু চাই,
ন্যায়- নীতিতে উপর মহল
যেনো থাকে ভাই।

সোনার দেশে সোনার মানুষ
করুক ভালো কাজ,
দূর্নীতি আর চাঁদাবাজে
পায় যে সবাই লাজ।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে
সবাই চলুক ভাই।
গরিব ধনি উঁচু নিচু
ভেদাভেদ না পাই।

এমপি হবে জনগণের
উন্নয়নের মূল,
সরকার যেনো করে নাকো
মস্ত কোনো ভূল।

আমজনতা ক্ষেপেছে আজ
শক্ত তাদের দিল,
বুঝে শুনে নির্বাচনে
মারবে তারা সিল।

যোগ্য নেতা যোগ্য শাসক
যে দেশেতে নাই,
সে দেশেতে এমন লোকের
হয় না যেনো ঠাঁই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com