বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

জনতার দাস – দেওয়ান জুলফিকার হাসনাত

  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.১৮ এএম
  • ৭ বার পঠিত

 

এম পি চাই মাটির মানুষ
ধোঁয়া তুলসি পাতা,
পাতি নেতা হাতি নেতা
মাথায় ধরবেনা ছাতা।

এম পি চাই দুধে ধোঁয়া
জনতার দাস,
সুযোগ পেলেও দেশের ইসে
যে দিবেনা বাঁশ।

এম পি চাই বিচক্ষন
সর্বগুণে সেরা,
যে বুঝেনা একরত্তিও
ধরাকে করতে শরা।

এম পি চাই ন্যায়পরায়ন
শিক্ষাদিক্ষা অঢেল,
উন্নয়নের রুল মডেলে
যে দেখাবে খেল।

এম পি চাই নীতিবান
আমানতের পাহাড়াদার,
থাকবেনা যার একচুলও
বদমেজাজ,অহংকার।

এম পি চাই যার আছে
রাষ্ট্রীয় জ্ঞান ক্ষমতা,
এম পি জনতার দাস
এটাই হোক বাস্তবতা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com