সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

ভূত এমপি – হালিমা সুলতানা

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫২ পিএম
  • ২৩ বার পঠিত

 

এমপি হলো চাঁদের মতোই
পূর্ণিমা তে চকচকে,
ভোটের আগে সবাই থাকে
পরিস্কার আর ঝকঝকে।

চাঁদের আলো ছড়ায় যেমন
ত্রিশ দিন ভিন্ন ভিন্ন রঙ,
আকৃতি তে থাকে আবার
বাহারি সব রূপের ঢঙ।

এমপি হলো ঠিক তেমনি
হাজার রঙের হাজার রূপ।
সারাদিনের কর্ম গন্ধ
সন্ধ্যা বেলায় মুছে ধূপ।

ভোটের আগে জানের পানি
ভোটের পরে দুষমনি।
দিবা আলোয় চাঁদের খনি
রাত্রি বেলায় ভূত খনি।

মাখন ভেবে দিলাম ভোটটা
পরে দেখি অগ্নি কূপ।
সত্যি কথা বলতে মানা
জনগণ সব থাক রে চুপ।

রাজনীতি তে এমনি চলে
প্রতারণা গুপ্ত ফাঁদ।
ভোটের আগে মুখের ভাষায়
মন ভোলাবে কালা চাঁদ।

মনের শান্তি ধনের শান্তি
দেবে বলো কোন এমপি?
জনগণের ঘুমটা কেড়ে
নিচ্ছে দেখো ভূত ভিপি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com