নতুন বছর নতুন করে,
এসেছে নির্বাচন।
ভোটের ক্ষেত্রে আমাদের,
হতে হবে সচেতন।
আল্লাহ ভিরু সৎ লোককে,
দিতে হবে ভোট।
দেশ গড়ার জন্য সবাইকে,
হতে হবে এক জোট।
শিক্ষা, শান্তি, সবার কল্যাণ,
আমাদের লক্ষ্য ঠিক।
এমপি হবে এমন ব্যক্তি,
যে সাহসী, নির্ভীক।
শুনবে যে সবার কথা,
সবাই হবে সমান।
যোগ্য লোককে আমরা,
ভোট করবো দান।
সবার কল্যাণ, সবার খুশি,
সুন্দর দেশের গান।
নতুন বছর, নতুন আশা,
ভোটে হোক সম্মান।