বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নির্বাচন – মনিরুল ইসলাম কুতুব

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.২৭ পিএম
  • ১১ বার পঠিত

 

 

 

নির্বাচনের হাওয়া বইছে
চারিদিকে ভাই,
নানা রকম মার্কা নিয়ে
প্রার্থী আসে তাই।

মুখে বলে হরেক কথা
কাজের নাই তো মিল,
সালাম, আদাব দিবে তখন,
মার্কায় নিতে সিল।

আমজনতা বুঝেশুনে
করছে এবার ঠিক,
দিন বদলের সময় আসছে
হারাবে না দিক।

ন্যায় ইনসাফের দেশটা হবে
করবে যারা কাজ,
নির্বাচনে জয়ী হয়ে
হয়না চাঁদাবাজ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com