ভোটের হাওয়া বইছে দেশে
বাঁধছে সবাই জোট,
অনেক দিনের পরে আবার
দিতে পারবে ভোট।
হাসিমুখে বলছে নেতা
আমায় দিবেন ভোট,
ভোট না পেলে নেতার দিলে
পাবে অনেক চোট।
সবার কথা শুনছে নেতা
ভালো রাখবে দেশ,
ভোটে জিতে উন্নয়নের
করবে জানি শেষ।
নেতার কথা শুনে মানুষ
আশায় বাঁধছে বুক।
ভোটের পরে সবার মাঝে
আসবে ফিরে সুখ।
মিলেমিশে গড়বে স্বদেশ
ভোটের পরে তাই ,
ভালো মানুষ নেতা হবে
এটাই সবাই চাই।
শেরপুর, বগুড়া।