নির্বাচনে ভোটের পরেই
এমন এমপি চাই,
দুর্নীতি সব রুখে দিয়ে
রাখবে সুখে ভাই।
এমন এমপি চাই সকলেই
যিনি সত্যে রয়,
চাঁদা বাজদের করতে তাড়া
নাহি মনে ভয়।
ন্যায়ের পথেই রইবে সদা
করবে ভালো কাজ,
সুষ্ঠু রাষ্ট্র গঠন কল্পে
ব্যস্ত সকাল সাঁঝ।
লোভ লালসার জলাঞ্জলি
বন্ধ কররে ঘুষ,
চোরাচালান প্রতিরোধে
থাকবে সদা হুঁশ।
মাদকদ্রব্য করবে বিনাশ
আদম পাচার রোধ,
স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে
থাকবে নিখুঁত বোধ।