দীর্ঘ পরিক্রমার ক্লান্ত পথ পেরিয়ে
চলে যেতে হবে একদিন দূর অজানায় মিলিয়ে।
বুকে জমে থাকা কত আশা, কত স্বপ্নের ঋণ,
অপূর্ণতার ভার নিয়ে তাকাই অসীমে প্রতিদিন।
দূর অন্তরীক্ষে হারিয়ে যাওয়া আত্মজ আমার
অগোচরে কী লিখছো তুমি জীবনের সদাচার?
নীরব সময়ে তুমি কি টের পাও
আমার নিঃশ্বাসে লুকোনো দুশ্চিন্তার ছায়া?
এত শ্রম, সাধনা, নিরবচ্ছিন্ন ত্যাগ—
দিনের পর দিন নিজেকে ভাঙা একাকী এক ভাগ!
সবকিছুর শেষে শুধু প্রশ্ন জাগে মনে—
আমার দেওয়া ভালোবাসা
কতটুকু পৌঁছায় তোমার জীবনে?