মুখের ভাষায় মাথায় তুলে
মুখের ভাষায় পায়ের নিচে।
ভাষার সুবাস ছড়ায় যদি
সভ্যতা টা ঘুরে পিছে।
মুখের ভাষা ভদ্র হলে
সম্মান টা ভাই এমনি আসে।
মিষ্টি ভাষায় জীবন ধন্য
এমন কাউকে চাইছি পাশে।
ভাষার সুরে ময়ুর নাচে
ভাষার টানে গল্প হাসে।
ভাষার জন্য জ্যন্ত মানব
এক মূহুর্তে ছুটছে লাশে।
ভাষার শক্তি ভূবণ ঘুরায়
বিদ্যুৎ গতি আপন কাজে।
ভাষার জন্য অতৃপ্ত মন
হঠাৎ করে পরছে লাজে।
ভাষায় গড়ে বন্ধু মহল
ভাষায় হয় যে শত্রু সৃষ্টি।
মনের ভাষার হাজার রূপে
পাগল করে শান্ত দৃষ্টি।