সময় চাকায় ছড়ি যে
একটি বছর শেষে ,
নববর্ষ এলো যে আজ
সময় স্রোতে ভেসে।
নববর্ষের ছোঁয়াতেই
জাগে নব শিহরণ ,
নববর্ষ এলো যে তাই
দিতে সেই জাগরণ।
সেই জাগরণ তেজেতেই
আসবে শুধু ভালো ,
সেই ভালোর আলোতেই
দূর হবে সব কালো।
তাই তো আজ সকলেই
নববর্ষ করলো বরণ ,
নাচি-হাসি বাজি ফুটাই
ছড়ায় খুশির স্ফুরণ।
এই নববর্ষে বিশ্ব জুড়ে
যুদ্ধ সব বন্ধ হোক ,
নববর্ষের খুশীর ভাবটি
মনে রাখুক বিশ্বলোক।
প্রবাস ভবন , লেস্টার সিটি ,ইংল্যান্ড।