সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

মহান বিজয় – মনোয়ারা পারভীন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫.০৭ এএম
  • ৬৩ বার পঠিত

 

বিজয় মানে উল্লাসে মন
নেচে উঠে গানে,
বিজয় মানে স্লোগান করি
মা ও মাটির টানে।

লক্ষ মা বোন ভাই বাবাদের
রক্ত ইজ্জত দিয়ে,
বাঙালিদের নিশান এলো
মহান বিজয় ফিরে।

বিজয় মানে স্বাধীন বাংলা
স্বাধীন মানুষ সবে,
আর কতকাল শাসক গোষ্টী
শোষণ করে রবে?

একাত্তরে স্বাধীন হলো
নাম যে সোনার বাংলা,
জুলুমবাজী খবরদারি
তবু করে আমলা।

চব্বিশ জুলাই বৈষম্যদূর
আবার হলো যুদ্ধ,
শৈরাচার দল দেশ পালায়ে
হয়ে গেছে ক্রুব্ধ।

বাংলার মানুষ বিজয় পেলো
শান্তি পেলো মনে,
ধন্য হলো স্বার্থক হলো
খুশি জনগণে।

জীবন দিয়ে মুক্ত করলো
পাকহানাকে মেরে,
চব্বিশ জুলাই বিজয় হলো
শৈরাচারকে তেড়ে।

বিজয় তুমি চির অম্লান
বাংলীদের মাঝে,
শহীদ দেরকে স্মরণ করে
মরি আমি লাজে।

পতনউষার, কমলগঞ্জ, মৌলভীবাজার।দ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com