রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

উচ্ছ্বসিত বিজয় – মোফতাহিদা খানম রাখী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪.১১ এএম
  • ৬৯ বার পঠিত

 

বিজয় এসেছে বাংলা হেসেছে
হেসেছে বাংলার মুখ।
হৃদয় মাঝে হিন্দোলিত হয়েছে
আত্ম তৃপ্তির সুখ।

লাখো শহীদের রক্তের সাগর
বীরাঙ্গনার গুমোট পাহাড়।
পেরিয়ে এসেছে বিজয় বাংলায়
পেয়েছে সার্বভৌমত্বের অধিকার।

মা হারিয়েছে শত সন্তান
হারিয়েছে তাদের সম্ভ্রম।
বিকায়নি কভু আপন সত্তা
আলগেছে আত্ম অহম।

বাংলা মায়ের বিজয় নিশান
লাল সবুজের পতাকা।
প্রকৃতির বুকে শহীদের রক্ত
স্মৃতিময় উজ্জ্বল জয়োটিকা।

বিজয় এসেছে ষোলোই ডিসেম্বর
পেয়েছি আমরা স্বাধীনতা।
বিশ্ব মাঝে গর্বিত হয়েছি
পেয়ে নিজস্ব পতাকা।

তাইতো ডিসেম্বর প্রাপ্তির লগন
বিজয়ের উচ্ছাসে মাখা।
গৌরবিত আমরা বিশ্ব মাঝে
বাংলা আমার জাতীয়তা।

বিজয় দিয়েছে স্বাধীন সত্তা
হয়েছি বাঙালি জাতি।
তাইতো বাঙালি বিজয় দিবসে
উল্লাসে ওঠে মাতি।

অন্ধ থাকিব আর কতদিন ?
মুহাম্মদ আরাজ মিয়া

আমরা পাইনি স্বাধীনতা
বিজিত হইনি কভু
ষোল ডিসেম্বর এলে মোরা
বিজয়ে উল্লাসিত হই তবু।

পাকিস্তানের আত্মসমর্পণ
বিজিত ভারতীয় সেনা
সাত দফা চুক্তির বন্দিতে
মোদের ঘাড়ে কৃতজ্ঞ দেনা।

মোদের বীর সেনা কিছু জানেনা
ভারত নিয়ে গেল কৃতিত্ব
রক্ত দিয়ে প্রাণ দিয়ে মোরা
বরিলাম ভারতের তাবেদারিত্ব।

ভারতের যাদুঘরে লিখা ইতিহাস
৭১ পাকিস্তান ভারতের যুদ্ধ
অরোরা নিল বিজয় ছিনিয়ে
কর্নেল উসমানী পিছিয়ে
ব‍্যার্থ প্রচেষ্টা আমরা দায়বদ্ধ।

স্বাধীনতার গাই নববারতা
আমরা ছিলামনা পরাধীন
মিথ্যা উল্লাস করি প্রকাশ
অন্ধ থাকিব আর কতদিন ?


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com