বিজয় নিশান হাতে খোকা
রণাঙ্গনে গিয়ে।
পাক-হানাদার করবে কতল
বন্দুক লাঠি দিয়ে।
আজক খোকা নিলো শপথ
যুদ্ধ করতে যাবে।
শত্রুসেনা করবে ধাওয়া
যেথায় তাঁরা পাবে।
দেশকে যাঁরা করছে শোষণ
ধরবে তাদের ঘিরে।
তেজী খোকার আক্রমণে
শত্রু যাবে ফিরে।
তেজী খোকা মহাজেদী
রক্ত দেবে ক্ষণে।
পাক-হানাদার আলবদর দল
প্রাণ হারাবে রণে।
বীর বাঙালী জীবন দেবে
স্বাধীনতার তরে।
বিজয় নিশান আনবে তাঁরা
পাক-হানাদার ধরে।