সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

প্রিয় স্বাধীনতা – শাকেরা বেগম শিমু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩.৫৪ এএম
  • ৩৮ বার পঠিত

 

এদেশ আমার মাতৃভূমি
বাংলা মায়ের ভাষা।
এর লাগি তাই সবার মনে
অসীম ভালোবাসা।

এই ভাষাতে কথা বলি
গান- কবিতা লিখি।
মায়ের মুখে সবাই প্রথম
এই ভাষাটাই শিখি।

পাকিস্তানি সেনা এটা
চাইলো কেড়ে নিতে।
এমন ভাষার বদলে এক
ভিন্ন ভাষা দিতে।

তার প্রতিবাদ করে সবাই
ঢাললো তাজা রক্ত
তারা ছিলো মাতৃভাষার
এমনই প্রেম ভক্ত।

নয়টি মাসে রক্তক্ষয়ী
মুক্তিযুদ্ধ শেষে।
ডিসেম্বরে উড়লো স্বাধীন
পতাকা এই দেশে।

বলবে সবাই স্বাধীনভাবে
মায়ের ভাষায় কথা।
ষোলই ডিসেম্বরে এলো
প্রিয় স্বাধীনতা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com