সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

ইংল্যান্ডের শীতকালে – আলাউদ্দিন চৌধুরী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩.৩০ এএম
  • ৯৭ বার পঠিত

 

শীত এসেছে
ইংল্যান্ড দেশের
গ্রাম-গঞ্জ -শহরে ,
স্বদেশ হতে
এই দেশটি
যোজন-যোজন দূরে।

এই দেশে তাই
হাড়কাঁপা ঠান্ডা
পড়ছে এখন খুব ,
সব কিছুতেই
ভাব বিরাজে
নীরব-নিথর-নিশ্চুপ।

বাহিরে গেলে
পড়তে হয় যে
গরম কাপড় একটু বেশী ,
পড়লে কম
শীতের ঠান্ডায়
শুরু হয় যে -সর্দি -হাশি।

ঠান্ডা অতি
বেড়ে গেলে
পড়ে তখন তুষার দানা ,
দেশটি তখন
দেখতে লাগে
সাদা চিনির বড় কনা।

শীতের ঠান্ডায়
ঝরে যায় বেশী
পার্ক গাছের সব পাতা ,
পার্কটি তখন
দেখতে লাগে ওই
ফাঁকা ফাঁকা যা-তা।

শীতকালে এই দেশে
মাঝেমধ্যে বেশ ক’দিন
যায় না সূর্যের দেখা ,
মেঘমাখা কুয়াশায়
যেইদিন যখন
আকাশ থাকে ঢাকা।

শীতের ঠান্ডা
বিরাজে খুব
ডিসেম্বর টু ফেব্রুয়ারী ,
আসতে-যেতে
শীতের আমেজ রয়
প্রায় ছয়টি মাস ধরি।

এই হলো যে
স্বদেশ হতে বহুদূরে
শীতের ইংল্যান্ড দেশ ,
স্বদেশ চেয়েও
দশ গুন শীত
এই দেশে পড়ে বেশ।

প্রবাস ভবন ,
লেস্টার সিটি,ইংল্যান্ড। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com