কেটে যায় নির্ঘুম রাত
মনের দরোজায় স্বপ্ন আঁকা
ছবিগুলো শূন্যতায় ভরা।
বিষন্নতায় হারিয়ে যায়
আশাহীন আলো নিঃস্বঙ্গতায়
শীতের আগমন সূচনায়।
ভোরের হীমেল হাওয়ায়
প্রভাতী গান সুরের মুর্চ্ছনায়
শিশির বিন্দু ঘাসের বুকে।
চুপিচুপি শারদ বনে
শুভবার্তা শিউলি শাখে
রোদেলা আকাশ রূপবতী সাজে
সেজেছে ধরায় মৃত্তিকায়।
সাজ সাজ রব চারিধার
শীতের পুস্পিত আরম্ভর
চন্দ্রমল্লিকা ডালিয়ার ডালে।
টুনটুনি বেঁধেছে ঘর
বেগুন শাখের পাতায়
বুনন নিপুণ ঠোঁটে।