শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শীত এসেছে – উসমান গণী

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২.২৭ এএম
  • ৭৫ বার পঠিত

 

শীত এসেছে কুয়াশার হিম
শীতল চাদর মুড়িয়ে,
চতুর্দিকে বৃক্ষ-লতা কুয়াশাচ্ছন্ন 
নীথর দাঁড়িয়ে।

নিশি কালে শিশির ঝরে
 টিনের চালে হাওয়ার তালে,
ঘাসের ডগায় গাছের পাতায় 
শিশির ঝরে তালে তালে।

হিমেল হাওয়ায় ভারী মজা 
চাদর কম্বল  হলে,।
হিমাগমের আগমনে শীরনি-
পায়েশ বেজায় লাগে ।

দিকে দিকে শুভ্র কুয়াশায় 
উল্লাসে সকলে মেতেছে,
সারি সারি খেজুর গাছে 
রসের কলস সদা ঝুলছে।

শীত এসেছে সাজ সাজ রব 
কৃষকেরা কাটে ধান ,
ঘরে ঘরে খাবে সবে পিঠা-
পুলি করবে আরো দান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com