সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শীত শীত এত শীত – বিজুরী ইসলাম

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২.২৪ এএম
  • ৪৪ বার পঠিত

 

থরথর করে কাঁপি
আহা কি ঠাণ্ডা
শীত শীত এত শীত
জড়িয়ে রাখি চাদরটা।

কম্বলেতে মুখ ঢেকে
গুটিয়ে রাখি হাতটা,
খুব বেশী ভালো লাগে
আগুনের জ্বালটা ।

ঠান্ডায় কন, কন কাঁপুনি
করে যায় ফোঁস ফোঁস,
শন,শন হাওয়া যেনো
এখনও থামেনি।

হাওয়া চলে শির শির
চারিদিকে কুয়াশা
নেই নেই রোদ নেই
দিনের বেলায় ধোঁয়াশা।

শীতের সকালে
শিশির ভেজা ঘাস
আর ঘন কুয়াশার চাদরে
লুকানো আকাশ।

ভোরের আলো যখন
স্পর্শ করে গোটা পৃথিবী
শীতের শোভা যেন এক
রূপকথার মায়াপুরী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com