চারিদিকে কুয়াশাতে
আকাশ কালো সাজ,
সূর্য্যি মামা লুকিয়ে আছে
শীত এসেছে আজ।
নতুন ধানের উৎসব এখন
বাংগালীদের ঘর,
পিঠাপুলি খেজুর রসে
ব্যস্ত নারি-নর।
শীতের সকাল এলে দেখি
সবার একই হাল,
নানা রকম পিঠা তৈরির
কুটে নতুন চাল।
সকাল বেলা চুলোর পাশে
বসে সবাই খায়,
গরম গরম বানায় পিঠা
খেতে মজা পায়।
বিকাল হলে রাস্তা ঘাটে
মানুষ থাকে কম,
শীতের ভয়ে বাহিরে কেউ
পেলে না কো দম।
কাঁথা কম্বল নিয়ে দেখো
শুয়ে আছে সব,
শীতের রাতে ঘরের মাঝে
শুধুই কলোরব।
পতনউষার, কমলগঞ্জ,মৌলভীবাজার।