শীতের হাওয়া করে দাওয়া
মন মানেনা বাহিরে যাওয়া
অতি কষ্ট গোসল নাওয়া
তোশক ছাড়া যায়না শুয়া।
গরিব যারা বিপদে তারা
কনকনে শীতের ধারা
কর্মহীন অন্ন বস্ত্র সর্বহারা
কেমন চলে দিশেহারা।
নাই তাদের গরম জামা
অর্থ সম্পদ ব্যাংক বীমা
ঠান্ডা কাশি গতরদুমা
তাদের কপালে সব জমা।
ঠান্ডা হাওয়ায় শরীর ফোলে
নিরুপায় তারা সহে চলে
টাকা কড়ি নাই বলে
উলঙ্গ গায়ে ঢলে নিদ্রা কুলে।
শীত কাল ভারী জঞ্জাল
অসহায় দরিদ্র ভেবে বেহাল
কেমনে দেয় জীবন সামাল
তাকিয়ে থাকে সাহায্যের কাঙ্গাল।