শীত মেলেছে খুশির ডানা
শুনছেনা কোন মানা
গরিব দুঃখী কাঁপছে শীতে
কাঁপছে বুড়ো নানা।
বাজার করতে গেল নানা
ফিরে এলো বাড়ি
ঠোঁট কাঁপছে থরথর করে
লেপে দিলো মুড়ি।
নানী গেল জল আনতে কুয়ায়
শীত দিল বারি
নানীর গাছে রসের হাড়ি
গাছে সারি সারি।
শীতের ছুটি পেয়ে খোকা
ছুটলো নানুর বাড়ি
নানুর হাতের পিঠা পুলি
খালি পিঠার হাড়ি।
খেজুর রসের ফিন্নি পায়েস
শীত সকালে খেয়ে
কাঁপছে শীতে খোকা খুকু
আকাশের দিক চেয়ে।
ইসলামপাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ।