ক্লান্ত দেহে ক্লান্ত মনে
তোমার ছোঁয়া চাইছে প্রাণে।
আপন ঘরে আপন সাজে
খুঁজি তোমায় সর্বক্ষণে।
স্বস্তি পেতে স্বর্গ খুঁজে
পথ ভুলানো পথিক আমি।
নিত্য দেহে ক্লান্তি আসে
শান্তি হলো সর্ব দামী।
আলসে চোখে আলসে ভাষা
ক্লান্তি মাখা নয়ন জুড়ে।
অলসতায় তৃষ্ণা বাড়ে
প্রাণের ঘরে হৃদয় পুড়ে।
আলসে ক্ষণে ক্লান্ত পাখি
আপন নীড়ে ফিরেই খুঁজে।
ভালোবাসায় মন ভুলিয়ে
চক্ষু দুটো তাই তো বুঁজে।