শীতরানী যে এলো আমার
সোনার পল্লী গাঁয়ে,
ধান পেকেছে মাঠে মাঠে
নবান্ন এলো নায়ে।
গাঁয়ের কৃষক ভোর বেলা
কাস্তে নিয়ে গেল
আউশ আমন ধান পেকেছে
নবান্ন যে এলো।
নতুন দানের চিড়া মুড়ি
খেতে কি যে মজা?
খেজুর রসের গুড় মেখে
খাও না তাজা তাজা।
নবান্নের এই শীত সকালে
খেজুর রসের পিঠা
ঘরে ঘরে রসের ঘ্রাণ
লাগে যে কি মিঠা?
ইসলামপাড়া, গোপালগঞ্জ।