হেমন্তেরই আগমনে
এই আমাদের দেশে,
ফসলেরই হাসি দেখে
কিষাণ উঠে হেসে ।
প্রাণের সুখে গাঁয়ের চাষী
গানের সুরে ভাসে,
হেমন্তেরই হাত ধরে যে
শীতের বুড়ি আসে।
পূব আকাশে যায় ছড়িয়ে
স্নিগ্ধ ঊষার আলো,
শিশির ভেজা ঘাসের ডগা
দেখতে লাগে ভালো।
নলেন গুড়ের পিঠাপুলি
নবান্নেরই ধুম,
ইষ্টিকুটুম আসবে বলে
নেইকো চোখে ঘুম।
পাকা ধানের গন্ধে আনে
চাষীর মুখে হাসি,
জুঁই চামেলি হলুদ গাঁদাও
ফোটে রাশি রাশি।
পাবনা, বাংলাদেশ।