মোদের ছেলে এক
নাম যে ইমতিয়াজ
ওমরা করতে গিয়েছে
আছে এখন মক্কায় ,
ওমরা করার তরেতেই
কাবাঘর তাওয়াফ
শেষ করি সে আছে
ইহরাম বাঁধা অবস্থায়।
এই অবস্থায় দেখতে
তাকে খুব লাগছে ওই
সৌদি আরবের শেখ
যেন এক ইয়া হাবিবি ,
ওই দেখ ওই যে ওই
তার মুখের অবয়বে
চাঁদের ন্যায় শান্তরুপ
দেখতে লাগের মায়াবী।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।