সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

এতিম বধুর জীবন – এস, এম আয়ুব আলী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮.২৩ পিএম
  • ৪৪ বার পঠিত

 

যেমন তোমার খুশি,তেমন করেই লেখো
কলম খাতায় আঁকো, বছর ধরেই শেখো ।
মাথার ভেতর পোকা ,নদীর ঢেউয়ে বোকা
নায়ের পালের গোদা, কঠিন পাথরে ধোঁকা ।
সমাজ সমাজ করো ,আসল মালিক ধরো
গাঁয়ের বধুর ঘর , আঁকড়ে উদ্ধার করো ।
ঘরের চালের খড় , জানালা,বাতাসে নড়ে
বৃষ্টির পানির চোটে , দু’চোখ কাঁপায় ঝড়ে ।
এতিম শিশুর ঘর , সবাই এদের পর
একটু হোঁচটে বর , পারলে ওদের ধর ।
একটু আদর দিয়ে,বলবে ময়না টিয়ে
খাওনা কয়টা ভাত ,” মরিচ লবণ দিয়ে “।
গায়ের জামায় কালি,জোড়ায় জোড়ায় তালি
মাথার চুলের বেণী , পায়ের পাতায় খালি ।
মলিন মুখের হাসি , পড়বে গলায় ফাঁসি
কেউবা আদর করে ,বানায় রাতের মাসী ।
জীবণ যাদের ভারা ,ভাতের অভাবে মারা
কাপড় চোপড় ছাড়া,সহায় সম্বল হারা ।
সবাই তাদের দেখি ,মনের ভিতর রাখি
যদিনা খবর রাখি ,মরবে পরাণ পাখি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com