শুরু হল ঐ কলমি সংগ্রাম
বিশ্ব কুঁড়াবে বিজয় সুনাম
সুখের স্বর্ণীল শান্তির পয়গাম
চতুর্দিকে ছড়িয়ে দিবে অবিরাম।
অন্ধকার গোছায়ে আলোর উদ্যমে
জগৎ জাগাবে বিদ্রোহী কলমে
জীবন চালাতে বিধাতার নিয়মে
মাথা নত করিবেনা বাতিলের কদমে।
জাগ হে সৈনিক নব নবীনে
সত্য সরল পথের পানে
সন্মুখে ছুটে চলো বীর দর্পণে
শান্তির প্রভাত আলোর বিষ্ফোরণে।
লন্ডন।