সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

অজানার পানে – রেহানা খানম রহমান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১.৫৪ এএম
  • ৫০ বার পঠিত

 

চলেছি অজানার পানে,
চড়ে দ্রুত যানে।

চলেছি ভেদ করে ভূবন,
তোমায় খুঁজে নিতে চির নূতন।

পাহাড় ঝর্ণা, অরন্য নদী,
প্রবাহমান নিরবধি।

চলেছি ভেদ করে সব,
ঝাউবন দাঁড়িয়ে নীরব।

সূর্য চলেছে অস্তে,
রাঙ্গায়ে আকাশ আপন হস্তে।

আমি চলেছি অভ্র ভেদ করে,
লক্ষ্যহীন ভূবনে বহুদূরে।

অসীম পাড়ি দিয়ে,
করব খেলা তোমায় নিয়ে।

যদি না চিনি তোমায়,
খুঁজে নিও তুমি আমায়।

আমি চলেছি গোধূলী বেলায়,
পাখিরা যবে মেতেছে খেলায়।

ঝাঁকে ঝাঁকে যায় উড়ে,
ফিরে যায় আপন নীড়ে।

বেদনায় ভরা সঙ্গিবিহীন
নীড়ে যেতে নাহি চায় মন।

এ আকাশ বাতাস, এ ধরাতল,
আঁধারে নাই যেন চলাচল।

চলেছি অজানার পথে,
আজ নিদ্রা বিহীন রাতে।

চলেছি গভীর অন্ধকারে,
উত্তাল সাগর পারাবারে।

যবে ছিলে সাথে ছিলাম অভয়,
আনন্দে দূর্গম করেছি জয়।

সাথী আকাশের ঐ তারা,
আজ হব না আমি পথ হারা।

পুরাতন ঝরে নতুন আসে,
এ নশ্বর পৃথিবীর মাঝে।

তবুও হারানোর বেদনা,
দিয়ে যায় শুধু যাতনা।

চলেছি অজানার পথে
কি জানি কি খুঁজে নিতে!

লন্ডন। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com