বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক প্রাণের কাব্য সম্মেলনে, সাহিত্য সম্মাননা ও গুণী ব্যক্তিত্ব সম্মাননা ঘোষণা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭.৫২ পিএম
  • ৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আগামী ৫ ডিসেম্বর-২০২৫, রোজ শুক্রবার, কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তন, সেগুনবাগিচায় প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক প্রাণের কাব্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে।

সম্মেলন উপলক্ষে সাহিত্য সম্মাননা ও গুণী ব্যক্তিত্ব সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী সকল সাহিত্যিকদের জন্য উৎসাহব্যঞ্জক ক্রেস্ট সম্মাননাও প্রদান করা হবে।

যারা প্রাণের মেলা গুণী ব্যক্তিত্ব সম্মাননা–২০২৫ এর জন্য আগ্রহী, তাঁরা ২০২৪/২৫ সালে তাঁদের সামাজিক, মানবিক কিংবা উদ্যোক্তা হিসেবে সম্পাদিত কার্যক্রমের প্রমাণাদি/তথ্যসমূহ নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নম্বর (০১৭১৬-৭৫৩৫৭২) এ প্রেরণ করতে হবে।

অপরদিকে, প্রাণের মেলা সাহিত্য সম্মাননা–২০২৫ এর জন্য আগ্রহী কবি/লেখকগণ তাঁদের ২০২৪/২৫ সালে প্রকাশিত একক গ্রন্থের একটি কপি নিম্নে উল্লেখিত ঠিকানায় ১৫ নভেম্বর ২০২৫-এর মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য আহ্বান করেন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের সভাপতি জিন্নুন নাহার খান (নিপা)।

তথ্য প্রেরণ করার ঠিাকানা, মো. বেল্লাল হাওলাদার
ধোলাইপাড়, ঢাকা। মোবাইল: ০১৭১৬-৭৫৩৫৭২


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com