জন্ম আমার সবুজ শ্যামল
লাল পতাকার দেশে,
বুক ভরে নিই বিমল বাতাস
একসাথে রই হেসে।
নাড়ির বাঁধন টেনে নিয়ে যায়
মোর প্রিয় সেই গাঁয়ে,
যেথায় অনেক মাঝিগুলো সব
মাছ ধরে তার নায়ে।
ইট পাথরের দালানের থেকে
বাড়িতে যখন যাই,
মায়ের হাতের হরেক খাবার
মজা করে খুব খাই।
জন্মভুমির গুণের কথা যে
বলে হবে নাকো শেষ,
যত বলি তত জন্মভূমির
রয়ে যাবে তার লেশ।
ভালো যেন থাকি প্রভুকেই ডাকি
সুখে করি সবে বাস,
দুঃখ কষ্ট আসলে দেশেতে
এক হয়ে নিই শ্বাস।
শেরপুর বগুড়া।