সুবাস ছড়াও ফুলের মত
দেখাও যেন শোভা,
তোমার গুণে হয়ে উঠুক
সমাজ মনো-লোভা।
প্রভা তোমার ছড়িয়ে দাও
এই না জগৎ মাঝে ,
দেখুক সবাই মানবজীবন
তোমার দিয়া সাজে।
ভেঁড়ার মত শত বছর
নাই বা বাঁচলা ভবে,
বাগের মত বাঁচো কয়দিন
ভালো কর তবে।
তোমার আলোই খুঁজুক দিশা
শুনো অন্ধ জনে,
তোমার জীবন ধন্য হবে
রাখো সদা মনে।
বলছি বাবা আমার কথা
মনটা দিয়ে শুনো,
সঠিক পথে আলো পাবে
ভাবনা মনে গুনো।