রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ঘটকালি – মোফতাহিদা খানম রাখী

  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১.৫৬ পিএম
  • ৭৫ বার পঠিত

 

ঘটক আমি মন্টু মিয়া
নামটি চমৎকার
ঘটকালি আমি করছি সদাই
ফেল না মেরে বারবার।

সেদিন এক সকাল বেলায়
ছেলের বাপের কাছে
বললাম গিয়ে ঠান্ডু মিয়াভাই
মেয়ে যে একখান আছে।

ছেলের বিয়ে দিবেন যদি
এমন মেয়েই খুঁজুন
বিলের ধারে মস্ত ভিটেয়
বসত বাড়ি নিঝুম।

গতকাল আমি ফিরছিনু ভাই
হ্যাংলা গাঁয়ের থেকে
পথেই পেলাম মেয়ের বাপেরে
হাতটি ধরলো চেপে।

বলল ঘটক আছে নাকি
বিয়ের পাত্রের খোঁজ
চারিদিকে বখাটে, বদমাশ
ঢিল ছোড়ে রোজ রোজ।

মেয়েটি আমার একরত্তি চাঁদ
জোৎসনা বেগম নাম
রান্না বান্না, সেলাই ফোঁড়াই
সবটাতেই তার সুনাম।

পরের দিন ঘটক মিয়া
ধরলো মেয়ের বাপেরে
বলল হেসে সাত গ্রামে ও
পাবেনা এমন ছেলেরে।

বিদেশ থেকে পাত্র এবার
এসেছে বিয়ের তরে
ডলার,পাউন্ড, হীরা, যহরত
আনছে লাগেজ ভরে।

ফিরবে বিদেশ ছমাস পরে
যাবে সঙ্গে নিয়ে বউ
ঘুরবে বিদেশ মেয়ে তোমার
হয়ে যাবে ফরেনার কেউ।

এমন ছেলে পাবেনা কোথাও
বলছি তোমায় শোন
পাত্র বাপের একজনই ছেলে
মেয়ে আছে দুই বোন

ঘটক আমি মন্টু মিয়া
মিছে কথা নয় আমার
বল যদি দুই বাপেরে
এক করি হাটবার।

কথা বলে দেখে শুনে
তবেই করবে সমন্ধ
ঘটক আমি মন্টু মিয়া
করব সব বন্দবস্ত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com