সুখ পাখি, যাও তোমার আপন ঠিকানায়,
বসন্তরানি বসে আছে মধুর অপেক্ষায়।
জানি, ফিরবে না তুমি আর কোনোদিন,
খাঁচায় ছিলে এতদিন , রঙে রঙ্গিন।
স্বমহিমায় উদ্ভাসিত হও নিজ অঙ্গনে,
সময় না কাটুক শুধু স্মৃতির রোমন্হনে।
বসন্তবৌরির ফুলচন্দনে মাতাও এই ধরণি,
জীবন ভরে উঠুক তোমার হাসির বরণি।
হৃদয় থাকুক তোমার আলোর স্পর্শে ভরা,
ভালো থেকো চিরদিন, দূর হলেও সাড়া।
সাজানো হোক পথ তোমার স্বপ্নের রঙে,
সুখে থেকো প্রিয় পাখি, মুক্ত আকাশ ঢঙে।