আমি ছাত্র, আমার আছে শিক্ষক,
স্কুলে তিনি মোর রক্ষক।
লেখাপড়ার হাতেখড়ি,
তাকে দিয়ে শুরু করি।
কোনটা ন্যায়,কোনটা অন্যায়,
তার কাছেই শিখা যায়।
মায়ের পর, বাবার পর,অবারিত স্নেহ,
শিক্ষকের কাছেই পাই আমরা কেহ কেহ।
যার শাসনে মানুষ হই,শিখি লেখাপড়া,
তিনি আর কেউ নন শিক্ষক ছাড়া।
ভাল রেজাল্ট হলে কে খুশি হয় আগে,
জানি মোরা সব হয়েছে শিক্ষকের ত্যাগে।
শিক্ষকের বকুনি,মায়ের সমান,
মানুষ হতে পেরে তাকে জানাই সম্মান।
জীবনের প্রতি বাঁকে,যার ছোঁয়া আছে,
শিক্ষক সেই মহান মানুষ ধরনীর মাঝে।
তুমি,আমি কেহ নই,শিক্ষক ছাড়া,
তাহারেই পুজি যেন সারাজীবন ভরা।
সম্পাদক ও প্রকাশক – উমর ফারুক শাবুল।