শায়খ তাজুল, জ্ঞানের জ্যোতি,
প্রভায় ভরা জীবনের গাথা।
সত্য পথে দৃপ্ত পদচারণা,
সাহস তার হৃদয়ের কথা।
ইমাম উদ্দিন (রহ.) পিতা মহান,
বানিয়াচং গাঁয়ে তার বাস।
আওয়াল মহলে জন্ম নিয়েছেন,
সিলেটবাসীর গর্বের প্রকাশ।
আশির কোঠায় বয়স এখন,
তবু থামেনি তার কলমের ধারা।
লিখেছেন তিনি হাজার কবিতা,
মনের ভেতর জ্বলন্ত তারা।
অর্ধশত গ্রন্থের লেখক,
তাঁর লেখায় জাগে আলো।
আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে,
বাংলার নাম রেখেছেন ভালো।
শতাধিক পদক উঠেছে গলায়,
আন্তর্জাতিক গৌরবে ভরা।
সাংবাদিকতায় প্রাজ্ঞ পথিক,
জাতীয় মঞ্চে দীপ্ত ধারা।
তাজুল ইসলামের জীবনগাথা,
একটি আলো, এক দীপ্ত পথ।
দেশ ও ধর্মের সেবায় নিবেদিত,
সত্য ও সাহস তাঁর জীবনের রথ।
পিরোজপুর।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল।