কবি শায়খ তাজুল ইসলাম,
রুপে গুণে মাশাআল্লাহ।
বাংলা সাহিত্যে স্পষ্টবাদী কবি,
বানিয়েছেন তাঁকে মহান আল্লাহ।
বাবার নাম ইমাম উদ্দিন (রহ)
ধর্মীয় জ্ঞানে গুনী ব্যক্তি ছিলেন।
তাই পুত্র শায়খ তাজুল ইসলাম
সচেতন খোদা ভীরু হলেন।
সিলেটের হবিগঞ্জে জন্ম তার,
তিনি বড়ই সৌভাগ্যবান।
বরেণ্য কবি খেতাব পেলেন,
পেলেন অসংখ্য পুরস্কার সম্মান।
প্রবীণ সাংবাদিক বিশ্ব পর্যটক ,
সহস্রাধিক কবিতার স্বনামধন্য লেখক ।
অর্ধশত গ্রন্থ লিখে তিনি,
বাংলা সাহিত্যে দেখালেন চমক।
যাকে নিয়ে আমার আজকের লেখা,
ওমরাহ করেছেন তিনি চল্লিশের বেশি,
সময়ের ধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক।
বয়স হয়েছে যাহার প্লাস আশি।
ধ্যানে-জ্ঞানে বহু গুণে গুণান্বিত লেখক,
কবি শায়খ তাজুল ইসলাম।
মোর দুহাত তুলে মহান রবের তরে,
গুনী কবির জন্যে আর্জি চেয়ে গেলাম।
শিবচর, মাদারীপুর।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল।