হবিগঞ্জের বানিয়াচং, আওয়াল মহল গ্রাম,
সেথা জন্ম নিলেন শায়খ তাজুল ইসলাম।
আশি পেরিয়েও তিনি, জ্ঞান ও গুণে ভরা,
বয়ে চলেন জ্ঞানের আলো, ছড়িয়ে সারা ধরা।
তিনি হলেন বড় কবি, লেখেন সুন্দর ছড়া,
অনেক পুরস্কার পেয়েছেন, সারা দেশে নাম গড়া।
পুরনো দিনের সাংবাদিক, খবর আনেন সব,
সৎ কথা লেখেন তিনি, এটাই তাঁর স্বভাব।
বিশ্ব ঘুরেছেন কত, দেখেছেন কত দেশ,
হাজারো কবিতার ছন্দে, নেই তার শেষ।
দেশ ও জাতির কথা, লেখায় ফুটে ওঠে,
অর্ধশত গ্রন্থ লিখে, জ্ঞান আলো ছড়ান বটে।
ওমরা করেছেন বহুবার, আল্লাহর মেহমান,
সৎ সাংবাদিকতার প্রতীক, স্পষ্ট তার বয়ান।
তিনি কবি, লেখক ভালো, সাংবাদিকও তিনি, দেশ-বিদেশে পেয়েছেন সম্মান, বড়ই গুণী।
শায়েখ তাজুল ইসলাম নাম তাঁর, সবার প্রিয়জন,
তাঁর জীবন থেকে শিখি, কীভাবে ভালো থাকা যায় আজীবন।
জকিগঞ্জ, সিলেট।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল।