সিলেটের বানিয়াচং উপজিলায়
আওয়াল মহল গ্রামেই – জন্ম যাঁর ,
তিনি কবি -সাংবাদিক-সুলেখক
শায়খ তাজুল ইসলাম নাম যে তাঁর।
তিনি বিশ্বের -বহুদেশ ভ্রমনকারী
কয়েকহাজার কবিতার –রচয়িতা ,
তাঁর লেখায় ফুটে উঠে নানারুপি
দেশ-জাতির মানুষের সকল কথা।
তিনি তাঁরই –হাজারো কবিতা দিয়ে
প্রকাশ করেছেন – অর্ধশত কাব্যবই ,
সৎ সাংবাদিকতায় স্পষ্টবাদী প্রতীক
দেশের সবাই-এই কথাটি সগর্বে কই।
তিনি অনেক গুনে গুনামন্বিত মানুষ
দেশ-বিদেশে পেয়েছেন বহু পুরুস্কার,
তিনি বিশ্বপর্যটক- ধর্মভীরু -সুলেখক
তিনি দেশের দর্পণ-গর্ব-অহংকার।
প্রবাস ভবন, লেস্টার সিটি, ইংল্যান্ড।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল।