আশ্চর্য প্রদীপ আর চাইনা
তারও চেয়ে আশ্চর্য কিছু পেয়েছি,
ছন্দে ছন্দে বলা কবিতায়
নিয়মিত তার লেখা পড়েছি।
মানি লোক গুণী কবি
এক দেহে বহুগুন সমাহার,
অধম আমি না জানি
কতটুকু দেবো তার সমাচার।
আশা আছে বুকে তবু
ভাষা খুব সীমিতই তাই,
সকল কীর্তিকে তার
প্রকাশের ক্ষমতাও নাই।
যেটুকু শক্তি আছে
ভক্তি দিয়ে পূর্ণ করিলাম,
ছন্দ দিয়ে মালা গাঁথি
আজি তার গলে পরালাম।
হে প্রিয় গুণী কবি
সর্বজন শ্রদ্ধেয় আলাউদ্দিন,
শুভ থেকে শুভতর হোক
আপনার শুভ জন্মদিন।
করুণাময়ের কাছে
প্রার্থনা করি তুলি’ হাত,
কল্যাণ দিয়ো তারে
দিয়ো তারে দীর্ঘ হায়াত।
ফুলতলা, খুলনা।