দেশের মায়া ছেড়ে এখন
প্রবাস থাকেন যিনি,
আলাউদ্দিন চৌধুরী নামে
আমরা তাকে চিনি।
ছন্দ পদ্য গদ্য নিয়ে
লিখেন কবি লেখা,
কবির অনেক লেখা পড়ে
আমাদের হয় শেখা।
আজকে কবির জন্মদিনে
করছি আমি দোয়া,
কবি অনেক ভালো থাকুক
না যাক দোয়া খোয়া।
বিদেশ থেকে দেশের টানে
সদাই যার প্রাণ টানে,
আলাউদ্দীন চৌধুরী নামে
সবাই তাকে জানে।