রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

দারুল ক্বালাম মডেল মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১.০০ পিএম
  • ৭৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার :

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় দারুল ক্বালাম মডেল মহিলা মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় সারা মাদ্রাসায় মেধা তালিকায় যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং মুর্দেগান সহ সকলের জন্য দোয়া করা হয়।

বিশিষ্ট লেখক ও গবেষক, বহুগ্রন্থ প্রনেতা আলহাজ্ব শায়খ তাজুল ইসলাম এর রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

এবং মাদ্রাসার দাতা, সহযোগী, প্রবাসী, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।

প্রথম সাময়িক পরীক্ষায় মেধা তালিকায় সারা মাদ্রাসায় সর্বোচ্চ নাম্বার পেয়ে

প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ১ম পুরস্কার প্রাপ্ত হয়েছেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেহা আক্তার।

দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে ২য় পুরস্কার প্রাপ্ত হয়েছেন ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা।

তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে ৩য় পুরস্কার প্রাপ্ত হয়েছেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী তিশা আক্তার।

পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দারুল ক্বালাম মডেল মহিলা মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা উমর ফারুক শাবুল, হযরত আবু বকর সিদ্দিক (রা:) মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা আনোয়ার হোসাইন, দক্ষিণ আটপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহমদ কবির, দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান প্রমূখ।

শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন আলেমা ফারজানা জান্নাত, আলেমা রাহিমা আক্তার, জেনারেল তামান্না আক্তার, আলেমা ফারহানা আক্তার, আলেমা জান্নাত আক্তার প্রমূখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com