সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

আমি চাষী – ফেরদৌস জামান খোকন

  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২.০৩ এএম
  • ৫৪ বার পঠিত

রোজ সকালে লাঙল কাঁধে

ছোটে চলি আমি,

আমার কাছে আমার কর্ম

জানি অনেক দামি।

গায়ের ঘামে শরীর ভিজে

কাজে ব্যস্ত থাকি,

আমি চাষি সহজ সরল

দেই না কভু ফাঁকি।

আমার ক্ষেতের ফসল বেঁচে

সংসার যাচ্ছে চলে,

জীবন কাটে ফসল মাঠে

সুখে থাকার বলে।

কষ্ট করি সকাল সন্ধ্যা

তুলতে ফসল ঘরে,

স্বপ্ন দেখি পাব টাকা

আমার মত করে।

চাষি যারা আমার মত

দেশের মাঝে আছে,

তাদের পাশে থাকবে সবাই

মিলেমিশে কাছে।

শেরপুর বগুড়া

০১৭২৩২৮১৯৫৫


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com