সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বিশ্ব লেখক অধিকার দিবস – আলাউদ্দীন চৌধুরী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৩ পিএম
  • ৫১ বার পঠিত

 

বিশ্ব লেখক অধিকার দিবস
আজ আঠারোই সেপ্টেম্বর ,
এই অধিকার আদায়ে হোক
বিশ্ব লেখকের -একটি স্বর। 

লেখক মানে তো -শুদ্ধ মানব
মনের ভূমিতে করে শব্দ চাষ ,
সুন্দর-সুন্দর শব্দ দিয়ে লেখক
বইরূপে ছড়ায় শব্দের সুবাস। 

লেখক মানে-সমাজের বিবেক
ন্যায়ের পক্ষে -সেই শুধু থাকে,
লেখার পরতে পরতে প্রতি শব্দে
তাঁর ন্যায়বান যুক্তি শত রাখে। 

জ্ঞানী-গুণী -শিক্ষিত হই মোরা
লেখকের কাব্য-ছড়া-গল্প পড়ি ,
সেই লেখক–রয় সদা অভাবে
তাই বিনাচিকিৎসাতে যায় মরি !

লেখকদের বেঁচে থাকার অধিকার
হয় না দেওয়া সরকার হতে-কিছু ,
সমাজের বিবেক হয়েও লেখকই
হয় অবহেলিত-শির থাকে না উঁচু। 

সসম্মানে বেঁচে থাকার অধিকার
বিশ্ব লেখক মোরা সবাই পেতে চাই ,
বিশ্ব লেখক বেঁচে থাকার ১৯ দাবী
সরকার প্রধানকে-আজ জানাচ্ছি তাই। 

কলম একাডেমী লন্ডন-প্রধান হাবিবি
ঐ দাবীসমূহ আদায়ে হয়েছে সোচ্চার ,
বিশ্ব লেখকের -ঐ ন্যায্য দাবীসমূহ
সরকার মেনে নেবে-এই আশা সবার। 

সত্যই যদি-মেনে নেয় যে-ঐ দাবীসমূহ
সরকার প্রধানে এখন আছে যে জন ,
লেখকদের সম্মান অতি পাবেন তিনি
পর্বতসম উঁচু হবে-লেখকদের খুশী মন। 

প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com